নোটিশ
এতদ্বারা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ০৫ আগস্ট, ২০২৬ তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্যাপন ও এর তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের সকাল ১০ ঘটিকার মধ্যে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
প্রতিযোগিতার বিবরণ:
প্রতিযোগিতার বিষয়সমূহ (৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি):
১. কবিতা (আবৃত্তি): জুলাইয়ের স্মৃতি সম্পর্কিত যে কোনো কবিতা।
২. চিত্রাঙ্কন: জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সম্পর্কিত যে কোনো প্রেক্ষাপট।
৩. উপস্থিত রচনা লিখন: জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত।
সকল শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচি ও আলোচনা সভা সফল করার জন্য নির্দেশ দেয়া গেল ।
নির্দেশক্রমে,
শরাফত উল্লাহ
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ।